Recent Comments

About Me Admin

My photo
সুজাউল সিনয়র মাদ্রাসা

Featured post

সহজেই জেনে নিন কে কে আপনার ফেসবুক প্রোফাইল দেখছে! Now =Easily know who is watching your Facebook profile!

Hello World অনেকেই হয়ত এটা আগে থেকেই জানেন তবুও যারা জানেন না তাদের জন্য আজ লিখছি। মূলত আমার সকল টিউন ই ন্তুন্দের উদ্দেশ্য করে লেখা...

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

Blog Archive

Tanvir

Tanvir
Tanvir

Subscribe

Translate

Recent Posts

”Blogger
”Blogger

Posts

”Blogger

Pages

Advertisement

Saturday, 6 August 2016

বড়লেখায় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী গ্রেফতার

  তানভির খান       Saturday, 6 August 2016
Hello
নিজস্ব প্রতিবেদক :: সন্ত্রাস ও জঙ্গিবিরোধী
অভিযানে মৌলভীবাজারের বড়লেখায় জামায়াত-
শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করে
কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। শুক্রবার (০৫
আগস্ট) ভোররাত সাড়ে ১২টায় উপজেলার দক্ষিণভাগ
উত্তর (কাঁঠালতলী) ইউনিয়নের মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়
সংলগ্ন একটি টিলা থেকে গোপন মিটিং
চলাকালীন ১২জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের
কাছ থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে
পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-আব্দুল মুকিত তুলাই (৪০), কয়েছ
আহমদ (২৮), আতিকুর রহমান (২৮), আবুল কালাম (৫৫),
সফিকুল ইসলাম (৩৫), মারুফ আহমদ (৪৮), মিজানুর
রহমান (২০), আব্দুর রউফ (৩৫), মুছলেহ উদ্দিন (৩০),
ফরিজ আলী (৩৫), সাইদুল ইসলাম (৩২) ও রাজুল ইসলাম
(৩০)।
সূত্র জানায়, শুক্রবার ভোররাতে জামায়াত-
শিবিরকর্মীরা মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয় সংলগ্ন
একটি টিলায় গোপন বৈঠক করছিলো-এমন খবর পেয়ে
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামানের
নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের
উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের
নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
করে। এতে এসআই জাহাঙ্গীর আলম, ইয়াকুব হোসেন,
দেবাশীষ সূত্রধর, মাসুদুল হক, কনস্টেবল সফিকুল
ইসলাম, আব্দুল মতিন, নীরেশ দেবনাথ আহত হন। এ সময়
পুলিশ ৩ রাউণ্ড শর্টগানের গুলি ছুঁড়ে। এ ঘটনায়
এসআই স্বপন চন্দ্র সরকার বাদী হয়ে শুক্রবার (০৫
আগস্ট) জামায়াত-শিবিরের ৬১ জনের নাম উল্লেখ ও
৫০/৬০ জনকে অজ্ঞাতনামা রেখে মামলা (নং-০২)
করেছেন।
বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো:
মনিরুজ্জামান জানান, গোপন মিটিং ও নাশকতামূলক
কার্যক্রমের প্রস্তুতি নেওয়ার সময় ৫টি ককটেলসহ
জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার
করা হয়েছে। এ সময় পুলিশের উপর লক্ষ্য করে তারা
ককটেল নিক্ষেপ করে। এতে ৭ পুলিশ সদস্য আহত হয়।
আত্মরক্ষার্থে পুলিশ ৩ রাউণ্ড গুলি ছুঁড়ে। এ ঘটনায়
থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার
জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Fb/Khant24 
More
logoblog

Thanks for reading বড়লেখায় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী গ্রেফতার

Previous
« Prev Post

No comments: